বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয়বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল গতকাল সোমবার প্রকাশিত হয়েছে। পাসের হার শতকরা ৬৪ দশমিক ৯৯।
বাউবির এসএসসি-২০২৩ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৩৯,৭২৫ জন। এ পরীক্ষায় প্রথম ও দ্বিতীয়বর্ষে ৩৭,৭৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় ২১,৮৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৪,১৯০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। শিক্ষার্থীদের মধ্যে ১৮ জন এ+, ১,৮৫৯ জন এ+, ৪,২৯৯ জন এ+, ৪,৭৬১ জন বি, ৩,১১৭ জন সি- এবং ১২৫ জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৮,৪৩০ জন ছাত্র এবং ৫,৭৬০ জন ছাত্রী। বিস্তারিত জানার জন্য www.bou.ac.bd ভিজিট করতে হবে। বাউবির পরিচালক (ভারপ্রাপ্ত) আ ফ ম ড. মেজবাহ উদ্দিন গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।