শেরপুরের নালিতাবাড়ীতে কাভার্টভেনের সাথে সংঘর্ষে জাফর ইকবাল (২৬) নামের এক মোটরসাইকেল-চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে চিতাখলা বাইপাশ মোড়ে নালিতাবাড়ী-নকলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাফর ইকবাল উত্তর গড়কান্দা এলাকার নূর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, নাকলাগামী কাভার্টভেন অপর দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কাদিলে চালক ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাভার্ট ভেনটিকে নকলায় আটক করা হলেও চালক পালিয়েছে। আইনি ব্যাবস্থা নেয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হোক ঘটনা সততা স্বীকার করেন।