বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা শাখার ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার জেলা কৃষকদলের আহ্বায়ক মতিয়ার রহমান ও সদস্য সচিব শাহাদাৎ হোসেন (ঠাণ্ডু) এই কমিটির অনুমোদন করেন। কমিটিতে আবুল কালাম আজাদকে সভাপতি, হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ও নুরনবীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি সুজাবত আলী সুয্য, হাবিবুর রহমান, শাহ আলম, জুড়ান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, নজরুল ইসলাম ও আব্দুর রাজ্জাক দুল্লা, আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস ও হাফিজুর ইসলাম, দফতর সম্পাদক ইয়াহিয়া শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ আবু বকর সিদ্দিক প্রমুখ।