খুলনার পাইকগাছায় স্ত্রীর বাড়ি থেকে চলে যাওয়াকে কেন্দ্র করে অভিমানে হাফেজ মুসা সরদার (৩৬) নামে এক যুবক রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার রাড়ুলী এলাকার মরহুম সুলতান সরদারের ছেলে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে মুসার বসতঘরের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, দুর্গন্ধ ছড়ালে আশপাশের লোকজন ঘরের ভেতরে উঁকি দিয়ে তার লাশ ঝুলতে দেখে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা ৩টার দিকে ঘরের দরজা ভেঙে মুসার অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায়
একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

স্থানীয়রা জানায়, প্রায় মাস দুয়েক আগে পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী একমাত্র সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। এরপর তার স্ত্রী আর না ফেরায় তিনি একাই ওই বাড়িতে বসবাস করছিলেন। সর্বশেষ আজ বৃহস্পতিবার তার ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে আশপাশের লোকজন একত্রিত হয়ে তার ঘরের ভেতর উঁকি দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। এরপর
তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা ৩টার দিকে ঘরের দরজা ভেঙে মুসার অর্ধগলিত লাশটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা যেহেতু মুসার লাশের পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে। সেহেতু মুসা আজ থেকে চার-পাঁচ দিন আগেই স্ত্রীর বাড়ি থেকে চলে যাওয়াকে কেন্দ্র করে অভিমানে নিজ বসতঘরের ভেতর রশিতে ঝুলে আত্মহত্যা করে থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ঘরের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।