সিরাজগঞ্জের রায়গঞ্জ দাদপুর জি আর ডিগ্রি কলেজে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠান করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাদপুর জি আর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন আকন্দ। প্রভাষক ফিরোজুল ইসলামের সঞ্চালনায় কোরআন তেলোয়াত করেন প্রভাষক আবু জাফর।
দোয়া ও বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের সভাপতি ও রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জিল্লুর রহমান ও সাহেবগঞ্জ দ্ধি-মুখি উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক রেজাউল করিম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক বেলাল হোসেন, সহকারী অধ্যাপক ভারতীদেব, প্রভাষক কে এম আহসান হাবিব, প্রভাষক কাউসার হোসেন, প্রভাষক বরুন কুমার, প্রভাষক আবু হাসান, আল মাহমুদ, প্রভাষক সঞ্চিতা বসাক, প্রভাষক হাসান উল বান্না, প্রভাষক নুরুল আমিন, শিক্ষক আলহাজ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষর্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর দাদপুর জি আর ডিগ্রি কলেজ হতে মোট ৪৪২ জন ছাত্র-ছাত্রী ১৭ আগস্ট অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করতে যাচ্ছে।



