কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় জেসমিন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। শনিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর মন্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: সবুজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জেসমিন মিরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জহুরুল মন্ডলের মেয়ে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার জেসমিন এবং তার মা মিনা খাতুন ব্যাটারিচালিত ভ্যানে বাড়িতে আসছিলেন। এ সময় বাড়ির নিকটে এলে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই জেসমিন নিহত হযন। গুরুতর আহত অবস্থায় জেসমিনের মা মিনা খাতুনসহ আহত আরো দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
মিরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: সবুজ ইসলাম বলেন, শনিবার স্থানীয় মিরপুর মন্ডলপাড়া এলাকার মসজিদের কাছে একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হযন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিস নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাচে হস্তান্তর করে।



