বাগেরহাটের শরণখোলার উত্তর রাজাপুর এলাকায় দূর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মা-মেয়ে নিহত হওয়ায় একই পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ আগস্ট) বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের আব্দুস সামাদ হাওলাদারের ছেলে মনির হাওলাদার (৪৫), নেহারুল হাওলাদার (৪৮) ও মিলন হাওলাদার (৪০)।

আরিফুল হক জানান, শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামে মা ও মেয়েকে হত্যার ঘটনায় নিহত পাপিয়া আক্তারের ভাই আলামিন একটি মামলা করেন। এই মামলায় নিহত পাপিয়ার স্বামী আবু জাফরকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ওই মামলার এজাহার নামীও একই পরিবারের গ্রেফতার করেছে। কী কারণে মা ও মেয়েকে হত্যা করা হয়েছে তা এখনো পুলিশ নিশ্চিত হয়ে পারেনি। তবে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ সুপার জানান। 

উল্লেখ্য, শুক্রবার রাত ৮ টার দিকে শরণখোলার পশ্চিম রাজাপুর গ্রামে মা ও মেয়েকে হত্যা করে অজ্ঞাত দূর্বৃত্ত।