উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্ঞানের আলো পাঠাগারের স্থাপিত মাতৃদুগ্ধ কর্নার ভেঙে ফেলা এবং সামাজিক এই সংগঠনটিকে চাঁদাবাজ হিসেবে আখ্যা দিয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সংগঠনটির তারাশী কার্যালয় চত্বরে এই প্রতিবাদ ও নিন্দা সমাবেশের আয়োজন করেন জ্ঞানের আলো পাঠাগারের স্বেচ্ছাসেবকরা।
জ্ঞানের আলো পাঠাগারের স্বেচ্ছাসেবীদের সভাপতি সুশান্ত মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ, টিম লিডার শেখ সজিব এবং সদস্য অপু মুন্সি ও নাজমুল দাড়িয়া বক্তব্য রাখেন। বক্তারা অনতিবিলম্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নন্দা সেনগুপ্তার অপসারণ দাবি করেন।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত জ্ঞানের আলো পাঠাগারের মাতৃদুগ্ধ কর্নার নামে একটি কক্ষ স্থাপন করা হয়। সেখানে বসে হাসপাতালে আগত রোগী এবং দর্শনার্থীরা তাদের শালীনতা বজায় রেখে শিশুদের দুধ পান করাতে পারতেন। সেই মাতৃদুগ্ধ কর্নারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা: নন্দা সেনগুপ্তার নির্দেশে ভেঙে ফেলা হয় এবং জ্ঞানের আলো পাঠাগার স্বেচ্ছাসেবী সংগঠনটিকে একটি চাঁদাবাজ সংগঠন হিসেবে প্রচার চালানো হয়।
কোটালীপাড়ায় মাতৃদুগ্ধ কর্নার ভেঙে ফেলায় প্রতিবাদ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্ঞানের আলো পাঠাগারের স্থাপিত মাতৃদুগ্ধ কর্নার ভেঙে ফেলা এবং সামাজিক এই সংগঠনটিকে চাঁদাবাজ হিসেবে আখ্যা দিয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক...



