শেরপুরের শ্রীবরদীতে জাতীয় শ্রমিক লীগের রানীশিমুল ইউনিয়ন শাখার ৭ নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম বানু হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা বাজারের টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন থেকে বানু হত্যার সাথে জড়িতদের দ্রুত মৃত্যুদণ্ডের দাবি করা হয়।
মামলা ও পরিবারিক সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ অক্টোবর গভীর রাতে নিজ বসতঘরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন আব্দুর রহিম বানু। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে মৃত্যু হয়। এ ঘটনায় বানুর বড় ছেলে রমজান আলী বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে ২১ অক্টোবর শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বানুর স্ত্রী রোকেয়া বেগমকে ১ নং সাক্ষী করা হয়। অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিতে হস্তান্তর হয়। কিন্তু পরবর্তীতে একটি ভিডিও প্রকাশ হলে বানু হত্যা মামলা নতুন মোড় নেয়।
শ্রীবরদীতে শ্রমিক লীগ নেতা হত্যাকারীদের মৃত্যুদণ্ড দাবিতে মানববন্ধন
শেরপুরের শ্রীবরদীতে জাতীয় শ্রমিক লীগের রানীশিমুল ইউনিয়ন শাখার ৭ নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম বানু হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা...



