উজানের পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে জামালপুর যমুনা-ব্রহ্মপুত্রসাহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় যমুনার পানি ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদ সীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দুই-এক দিনের মধ্যে বিপদ সীমা অতিক্রম করার আশঙ্কা করা হচ্ছে। 

যমুনার পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও জামালপুরের যমুনার তীরবর্তী উপজেলা দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের নদীর তীরবর্তী মানুষের মধ্যে বন্যা আতঙ্ক বিরাজ করছে । 

যমুনা-ব্রহ্মপুত্রসহ জেলার সবকটি নদ-নদীর বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতোমধ্যে যমুনা তীরবর্তী ইসলামপুর উপজেলার ছয়টি এবং দেওয়ানগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 

জামালপুর পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়, গত ২৪ ঘণ্টাই যমুনার পানি ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে এখনো বিপদ সীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

সংস্থাটির অপর একটি সূত্র জানায়, ভারি বর্ষণ ও পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যার পানি দুই-এক দিনের মধ্যে বিপদ সীমা অতিক্রম করতেও পারে । 

তবে বন্যার জন্য নদীর তীরবর্তী এলাকার মানুষদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আাগামী কাল সোমবার পর্যন্ত বন্যার পানি বাড়ার সম্ভাবনা থাকলেও বড় কোনো বন্যা হওয়ার আপাতত সম্ভাবনা নেই বলেও জানায় পাউবো।