নওগাঁর রাণীনগরে জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোর রাতে উপজেলার আবাদপুকুর এলাকায় মেহগনি বাগানে গোপন বৈঠক চলাকালে জামায়াতরে দুই নেতাকে গ্রেফতার করা হয় বলে দাবি করেছে পুলিশ।
এ ঘটনায় প্রায় ৩২ জনের নামে মামলা হয়েছে। গ্রেফতার দু’জনকে বুধবার আদালতে সোর্পদ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন পারইল ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি ভান্ডারগ্রামের হজরত আলীর ছেলে আব্দুল মতিন (৬০) এবং জামায়াতের কর্মী পারইল বিশিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে শহিদুল ইসলাম।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নাশকতা সৃষ্টির লক্ষে জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করবেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আবাদপুকুর পল্লীবিদ্যুতের সাব-স্টেশনের অদুরে একটি মেহগনি বাগানে বৈঠক চলাকালে দুইজনক গ্রেফতার করা হয়। এ সময় অন্য নেতাকর্মীরা পালিয়ে যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় এজাহার নামীয় সাতজন এবং অজ্ঞাতনামা আরো ২০ থেকে ২৫জনকে আসামি করে মামলা করা হয়েছে। গ্রেফতারদের বুধবার আদালতে সোর্পদ করা হয়েছে।



