নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরেরা দিনেদুপুরে ঘরের দরজার তালা ভেঙে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামে প্রবাসী মোজাম্মেল হকের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।