ভোলার লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা যায় মোহাম্মদ হোসেন সামি নামে পাঁচ বছর বয়সী এক শিশু। সে ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। এর আগে একই দিন সকালে একই ইউনিয়নের পাঙাশিয়া এলাকায় রেদওয়ান নামে দুই বছর বয়সী আরো এক শিশু পুকুরে ডুবে মারা যায়। সে এলাকার আবুল বশারের ছেলে।
শিশু দু’টি পরিবারের সদস্যদের অগোচরে খেলার ছলে বসতঘরসংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের স্বজনরা অনেকক্ষণ না দেখে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির বসতঘরসংলগ্ন পুকুরে তাদেরকে ভাসতে দেখে উদ্ধার করেন স্বজনরা। উদ্ধারের পর লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লালমোহনে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলার লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা যায় মোহাম্মদ...



