দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) বা এসি ল্যান্ডেরঅফিসিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে সহকারী কমিশনার কার্যালয়ের নাজির আতিউর রহমানের কাছে এ চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় তিনি বাদি হয়ে থানায় একটি জিডি করেছেন।
ফুলবাড়ী থানার ওসি মোস্তাাফিজার রহমান জানান, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সরকারি মোবাইল ফোন নাম্বারটি ক্লে¬ান/হ্যাক করে একটি প্রতারক চক্র গত শনিবার ওই অফিসের নাজিরের কাছে চাঁদা দাবি করে। নাজির বিষয়টি ভুয়া বুঝতে পেরে অ্যাসি ল্যান্ডকে অবহিত করেন। এ ঘটনায় শনিবার রাতেই তিনি বাদি হয়ে থানায় জিডি করেন। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার সরকারি মোবাইল ফোন নাম্বার ক্লোন/হ্যাক করে একটি প্রতারক চক্র চাঁদা দাবি করেছে। এ জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
ফুলবাড়ীতে এসি ল্যান্ডের ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) বা এসি ল্যান্ডেরঅফিসিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে সহকারী কমিশনার কার্যালয়ের নাজির আতিউর...



