শিবপুরে নিজ বাড়িতে ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে ফুলু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের চন্ডীবর্দী গ্রামে এ ঘটনা ঘটে।২ ফুলু মিয়া মৃত আলাউদ্দিনের ছেলে।
দুলালপুর ইউপি সদস্য তাইবুল ইসলাম জানান, আজ বিকেলে ফুলু মিয়ার ছেলে বাকপ্রতিবন্ধী মহাসিন তার বাবা নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত দেখতে পায়। পরে সে হাউমাউ করে ডাকাডাকি করলে আশেপাশের লোকজন এসে আমাকে জানালে আমি চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লাকে জানাই।
ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা এ বিষয়ে জানান, ইউপি সদস্য তাইবুল আমাকে খবর দিলে আমি পুলিশকে জানাই।
শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনা স্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



