নরসিংদীর শিবপুরে নাশকতার আশঙ্কায় দুলালপুর সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মঞ্জুর হোসেন ফকির ও কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মোশাররফ হোসেনকে শিবপুর মডেল থানা পুলিশ আটক করেছেন।

মঙ্গলবার (২২ আগস্ট) গভীর রাতে তাদের বাড়ি থেকে তাদের আটক করা হয়। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের মরহুম ইসহাকের ছেলে। তারা দু’জনই আপন ভাই।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ তালুকদার জানান, তারা জামায়াতের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে নাশকতা সংঘটিত হওয়ার আশঙ্কার অভিযোগে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হবে। আদালতে পাঠানো হবে।