সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পানিতে ডুবে সিহাব ও অনিক নামের দু’টি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার ঘুড়কা ইউনিয়নের বাসিদেবকোল দক্ষিণ-পুর্বপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে সিহাব (৯) ও মনিরুল ইসলাম লাভুর ছেলে অনিক আহম্মেদ (৮)।
জানা যায়, সিহাব ও অনিক দুপুরে পুকুর পাড়ে খেলছিল। কিছুক্ষণ পরে সন্তানকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি করে বিকেল ৫টার দিকে তাদের বাড়ির দক্ষিণ পাড়ের পুকুর থেকে শিশু দু’টির লাশ উদ্ধার এলাকার লোকজন। তারা সর্ম্পকে দু’জন চাচাত ভাই জানিয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর জুয়েল রানা।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, একটা অপমৃত্যু মামলা করে লাশ দু’টি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



