টাঙ্গাইলের নাগরপুরে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছুর উদ্দিন (৬০) নামে কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) উপজেলার মামুদনগর ইউনিয়নের বাঘের বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আছুর উদ্দিন ওই গ্রামের জুলমত আলীর ছেলে।
জানা গেছে, বাড়ির পাশের বাগানে বাঁশ কাটতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে গেলে শক লেগে জ্ঞান হারান তিনি। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক ডা. শাফিয়া আক্তার মৃত ঘোষণা করেন।
নাগরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদ হাসান সরকার বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবেই লাশ দাফন করা হয়েছে।’



