বরগুনার বেতাগীতে রমজান (১৩) নামে এক শিক্ষার্থী নিজ বাসায় গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি আত্মহত্যা করেন।

রমজান বেতাগী সরকারি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী লাইজু আক্তারের ছেলে। রমজানের বাবা মনির অন্য একজনকে বিয়ে করে আলাদা সংসার করায় লাইজু তার ছেলেকে নিয়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্রাক অফিস-সংলগ্ন এলাকায় বসবাস করেন।

রমজান বেতাগী ছালেহিয়া আলিম মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, খেলাধুলা বা বন্ধুদের সাথে আড্ডায় তেমন সম্পৃক্ত ছিলেন না রমজান। তবে মৃত্যুর আগে একটি চিরকুটে তিনি লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি নিজেই দায়ী।’

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। বেতাগী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।