চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের ৪৩ কোটি ১৭ লাখ ৩১ হাজার ৫০৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে পৌরসভা মিলনায়তনে মেয়র শাহজাহান সিকদার এই বাজেট ঘোষণা করেন।
২০২৩-২৪ সালের রাজস্ব আয় ধরা হয়েছে ৩৪ কোটি ৯৪ লাখ ২৫ হাজার ৮৭ টাকা। প্রারম্ভিক স্থিতি ৮ কোটি ২৩ লাখ ৬ হাজার ৪২১ টাকা। ট্যাক্স বাবদ আয় ধরা হয়েছে ১ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা। রেইটস বাবদ আয় ২১ লাখ টাকা। ফিস্ বাবদ আয় ১৪ লাখ ৫০ হাজার টাকা। অন্যান্য বাবদ আয় ১ কোটি ৭৬ লাখ টাকা। সরকার হতে উন্নয়ন খাতে মঞ্জুরি বাবদ আয় ধরা হয়েছে ৩১ কোটি ২৩ লাখ ২৫ হাজার ৮৭ টাকা। ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ২ লাখ ২৫ হাজার টাকা। সমাপনী স্থিতি ৩ কোটি ১৫ লাখ ৬ হাজার ৫০৮ টাকা। সাধারণ সংস্থাপন বাবদ ২ কোটি ১৭ লাখ ৪৫ হাজার টাকা।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল হেলালের সঞ্চালনায় বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন পৌরসভা প্যানেল মেয়র জালাল উদ্দিন, কাউন্সিলর জসিম উদ্দিন শাহ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি জিগারুল ইসলাম জিগার, সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, আকাশ আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ নাসির।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী এসএম জমির উদ্দিন, হিসাবরক্ষক আলী মোহাম্মদ এরশাদ, কাউন্সিলর মো: নুরুল আবছার জসিম, তারেকুল ইসলাম চৌধুরী, কপিল উদ্দিন সিকদার, ওমর ফারুক, আবুল কাসেম, নুরুল ইসলাম, অলি আহাম্মদ মাস্টার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিলু আকতার, ইয়াছমিন আকতার প্রমুখ।