চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভাবের তাড়নায় দুই সন্তানের জননী এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার নাম নুর আয়েশা বেগম (৪০)। বৃহস্পতিবার সকালে লালানগর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পশ্চিম মোল্লাপাড়ার জামশেদুল আলমের স্ত্রী নুর আয়েশা পরিবারের সবার অগোচরে বাড়ির শয়নকক্ষে রশিতে ঝুলে আত্মহত্যা করেন। তার স্বামী জামশেদুল আলম বলেন, বাড়ির পাশে আমার একটি চায়ের দোকান আছে। দোকানে বেচাকেনা কম হওয়ায় দোকানের ভাড়া দিতে কষ্ট হয়। সম্প্রতি এক মেয়ে বিয়ে দেয়ার সময় স্ত্রীর নামে তিনটি এনজিও থেকে দেড় লখ টাকা ঋণ নেই। অভাবের সংসারে ঋণের কিস্তি পরিশোধ করতে প্রায়ই সময় হিমশিম খেতে হয়।
রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, শারীরিক প্রতিবন্ধী এক মেয়েকে নিয়ে গৃহবধূ নুর আয়েশা বেগম ঘটনার আগের রাতে ঘুমাতে যান। পরে যেকোনো এক সময় গৃহবধূ রশিতে ঝুলে আত্মহত্যা করেন। এ সময় স্বামী নিজব্যবসা প্রতিষ্ঠান চায়ের দোকানে ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
পরিবারের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, এনজিওর কিস্তির টাকা পরিশোধ করতে না পারা ও অভাবের তাড়নায় গৃহবধূ আত্মহত্যা করেছেন। তদন্তের ভিত্তিতে আরো বিস্তারিত পরে জানা যাবে। এ ঘটনায় মামলা হয়েছে।
রাঙ্গুনিয়ায় অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভাবের তাড়নায় দুই সন্তানের জননী এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার নাম নুর আয়েশা বেগম (৪০)। বৃহস্পতিবার সকালে লালানগর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া এলাকায় এ...



