নৌকায় ভোট চাওয়ায় রাষ্টীয় সিদ্ধান্তে জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

জানা যায়, গত ১৫ আগস্ট দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভায় আয়োজিত দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ থানার ওসি শ্যামল চন্দ্র ধর তার বক্তব্যে প্রকাশ্য নৌকা মার্কায় ভোট চান। তার বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তোলে।

তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের দল, নৌকা আমাদের প্রতীক। নৌকাকে বিজয়ী করতে যা যা করা প্রয়োজন তা আমরা/আমি করবো। ওসির বক্তব্যের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ায় সারাদেশে সমালোচনা শুরু হয়।

ওসির বক্তব্য দেশজুড়ে সমালোচনার জন্ম দেয়ায় শুক্রবার (২৫ আগস্ট) তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে জানা গেছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধরকে মোবাইলে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

জামালপুরের পুলিশ সুপার (এসপি) মো: কামরুজ্জামান বলেন, রাষ্টীয় কারণে তাকে অন্যত্র বদলি করা হয়েছে। বর্তমানে তিনি জামালপুর পুলিশ লাইনে সংযুক্ত আছেন।