জামালপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে জন্ম নিয়েছে এক শিশু। শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে রেলস্টশনে সীমা বেগম (২৮) নামে অন্তঃসত্ত্বা এক মা শিশুটির জন্ম দেন।
থানার ওসি মো: গোলজার হোসেন ওই শিশুটির নাম রাখেন। এ সময় তিনি প্ল্যাটফর্মে অবস্থানরত যাত্রীদের মাঝে মিষ্টিও বিতরণ করেন।
জানা যায়, ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অন্তঃসত্ত্বা সীমা বেগম একটি ট্রেনে জামালপুরে আসছিলেন। ট্রেনটি জামালপুর রেল স্টেশনের কাছাকাছি এলে প্রসব বেদনা শুরু হয় তার।
জামালপুর রেলওয়ে থানার ওসি মো: গোলজার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ বাজার স্টেশনগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে স্বামী ও দুই সন্তানসহ বাড়ি ফিরছিলেন তারা। জামালপুর রেল স্টেশনের পৌঁছলে প্ল্যাটফর্মে জন্ম নেয় শিশুটি। জামালপুরের নামের সঙ্গে মিল রেখে শিশুটির নাম রাখা হয়েছে শাহ্ জামাল।



