কুষ্টিয়ার মিরপুরে পঙ্গু মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও উপজেলা প্রশাসনের আয়োজনে ডি শ্রেণিভূক্ত পঙ্গু ‘যুদ্ধাহত সংক্রান্ত’ তথ্যাদি মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জহুরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) এসএম মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সিনিয়র অফিসার (প্রশাসন) মো: বিল্লাল হোসেন, খুলনা ও রাজশাহী অঞ্চলের বিভাগীয় প্রধান সালেহ উদ্দিন মীর, মহা-পরিচালকের পিও ইমরানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো: ফজলুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল আলম টুকু, বীর মুক্তিযোদ্ধা আফতাব খান, মিরপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল করিম প্রমুখ।



