জামালপুরের দেওয়ানগঞ্জে বিএনপির ৩৭ নেতা-কর্মী নামে মামলা করা হয়েছে। ইতোমধ্যে এ মামলায় তিনজনকে গ্রেফতারও করা হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) সকালে তাদের জামালপুর কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাসুদ হাবিব পলিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা মো: তারা মিয়া, যুবদল নেতা মো: আরিফ হোসেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো: হাবিব সাত্তি নয়া দিগন্তকে জানান, সরকার উৎখাতে অন্তরর্ঘাত মূলক কর্মকাণ্ডের নাশকতা মামলা হয়েছে ৩৭ জনের নামে। তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে বলেও তিনি জানান।
এ দিকে নাশকতা মামলার ভয়ে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। তারা বাড়ি ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।



