কুষ্টিয়ার মিরপুরে বাসের ধাক্কায় নজরুল ইসলাম নমো (৬৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
শনিবার বেলা ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নজরুল মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যোগিপোল মহল্লার মরহুম আব্দুর রহিম কবিরাজের ছেলে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যোগিপোল নামক স্থানে বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় তিনি মারাত্নক আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করলে রাস্তায় তার মৃত্যু হয়।



