চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হায়দার আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার হাসাদহ মাঝপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে তিনি প্রতিদিনের মতো বিদ্যুৎ না থাকায় টিউবওয়েলে গোসল করছিলেন। গোসলের এক ফাঁকে বিদ্যুৎ চলে এলে টিউবওয়েলটি বিদ্যুতায়িত হয়। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসাদহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টিউবওয়েলে সাথে মোটর সেট করা ছিল। গোসলের শুরুতে বিদ্যুৎ না থাকলেও এক সময় বিদ্যুৎ চলে এলে টিউবওয়েলটি বিদ্যুতায়িত হয় এবং তিনি বিদ্যুৎস্পৃষ্ট মারা যান।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবিদ হাসান বলেন, ঘটনার বিষয়ে থানায় একটি অপমৃত্যু হয়েছে। ঘটনার ব্যাপারে কারো কোনো অভিযোগ নেই।



