বাগেরহাটের চিতলমারী উপজেলার ব্যবসায়ী আব্দুল লতিফ শেখ (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত শুক্রবার রাতে ভারতের কলকাতার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আজ রোববার সকাল ৯টায় বোয়ালিয়া গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। আব্দুল লতিফ শেখ স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।