খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের ট্যাংকির পাশ থেকে সাদা কাপড় দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অচেতন অবস্থায় আরাফাত হোসেন (১২) নামের এক বালককে উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার বিকেলে তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে একই ইউনিয়নের ভাণ্ডারপোল গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসার ছাত্র। এ ঘটনায় থানা পুলিশ কাউকে আটক করতে পারেনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গড় আমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে টয়লেটের ট্যাংকির পাশে অচেতন অবস্থায় সাদা কাপড় দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় বালকটিকে দেখতে পান স্থানীয়রা। তারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কয়রা থানার পরিদর্শক (তদন্ত) ইমদাত হোসেন বলনে, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জ্ঞান ফিরলে তার কাছ থেকেই ঘটনার ব্যাপারে বিস্তারিত জানা যেতে পারে।
কয়রায় হাত-মুখ বাঁধা অবস্থায় অচেতন শিশু উদ্ধার
খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের ট্যাংকির পাশ থেকে সাদা কাপড় দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অচেতন অবস্থায় আরাফাত হোসেন (১২) নামের...



