খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালীর কানাখালী একটি খাল থেকে বিশ্বজিৎ ঢালী (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে লাশটি উদ্ধার করা হয়।

বিশ্বজিৎ ঢালী উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ভড়েঙ্গার চকের রামপদ ঢালীর ছেলে এবং উপজেলা যুবলীগ নেতা প্রসেন ঢালীর বড় ভাই।

পারিবারিক সূত্রে জানা যায়, বিশ্বজিৎ ব্যক্তিগত জীবনে অবিবাহিত ও কিছুটা মানসিক অপ্রকৃতিস্থ ছিলেন। তিনি ডা. ধীরাজ মোহন বসুর অধীনে চিকিৎসাধীন ছিলেন।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, পারিবারিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করা হয়েছে।

পথচারীদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, রাস্তার পাশের খালে তাকে প্রথমে নিজ শরীরে পানি ঢালতে দেখেছে স্থানীয়রা। পরে তাকে মৃত অবস্থায় দেখে তারা। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।