পিরোজপুরের মঠবাড়িয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগে তিন ডিলারের ডিলারশিপ স্থগিত করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের এক আদেশে বড়মাছুয়া ইউনিয়নের দুই ডিলার ও সদর ইউনিয়নের এক ডিলারকে সাময়িক বরখাস্ত করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট অফিস সূত্র জানায়, গত ২৩ আগস্ট খাদ্যবন্ধব চাল বিক্রয়কালে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক উপজেলা খাদ্য পরিদর্শক জলিল শিকদার বড়মাছুয়ার ডিলার আলমগীর হোসেন ও ইউনুস কাজীর বড়মাছুয়ার বিক্রয় কেন্দ্রে উপস্থিত হন। সরেজমিন গিয়ে উপকারভোগী ভোক্তাপ্রতি দুই মাসে ৬০ কেজির পরিবর্তে ৩০ কেজি করে চাল বিক্রির অভিযোগের সত্যতা পান এবং সামিয়কভাবে তাৎক্ষণিক চাল বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেন।
অপর দিকে মঠবাড়িয়া সদর ইউনিয়নের ডিলার জাহাঙ্গীর হোসেনের বিক্রয় কেন্দ্রে অনিয়মের মৌখিক অভিযোগ পেয়ে পরিদর্শনে গেলে দেখা যায় উপকার ভোগীদের চাল মাপে কম দিয়ে বিক্রি করা হচ্ছে। ওজনে বস্তাপ্রতি দুই থেকে আড়াই কেজি চাল কম দেয়ার সত্যতা পান তিনি। ডিলারের এরূপ কার্যক্রমের কারণে তার ডিলারশিপও স্থগিত করা হয়।
উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইউম বলেন, অভিযোগ পেয়েই তাৎক্ষণিক সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ফলে তিন ডিলারের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছে।
মঠবাড়িয়ায় খাদ্যবান্ধবের চাল বিতরণে অনিয়ম : ৩ ডিলার বরখাস্ত
পিরোজপুরের মঠবাড়িয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগে তিন ডিলারের ডিলারশিপ স্থগিত করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের এক আদেশে বড়মাছুয়া ইউনিয়নের...



