জামালপুরে বন্যার পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের পাহাড়ী ঢলে জামালপুরের যমুনা ও ব্রহ্মপুত্রসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বন্যার পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার যমুনার তীরবর্তী দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার মানুষের মধ্যে বন্যা আতঙ্ক বিরাজ করছে। 

যমুনা ও ব্রহ্মপুত্রসহ সবকটি নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যমুনার তীরবর্তী দুই উপজেলা দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের নিম্নাঞ্চল সমুহ দ্রুত প্লাবিত হচ্ছে। 

ইতোমধ্যে ইসলামপুর উপজেলার যমুনা তীরবর্তী ছয়টি এবং দেওয়ানগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়, যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদ সীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । 

ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ি, পশ্চিম বামনা, বিরেমারা, সিংভাঙা ও ডেবরাইপেচ এবং পার্থশী ইউনিয়নের পূর্ব ঢে়ংগাড় গড়, পশ্চিম ঢে়ংগাড় গড়, সুরের পাড়সহ প্রায় ২০টি গ্রামের ২ হাজার অধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বন্যার পানির নিচে একের পর এক তলিয়ে যাচ্ছে সদ্য রোপন করা রোপা আমন খেত।

নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ইসলামপুর-মাহমুদপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়ে পড়েছে।

পানি বন্দি পরিবার গুলো অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছেন।