দুই সন্তানের জননী গার্মেন্ট কন্যা রেবা আক্তার সুমির (২৬)। মোবাইলে মো: রাসেল (২৮) নামে এক যুবকের সাথে হয় প্রেম। একপর্যায়ে সুমি প্রেমিকের টানে হাজির হন প্রেমিকের বাড়িতে। এসে দেখেন প্রেমিক সম্পূর্ণ দৃষ্টিহীন।
গত বৃহস্পতিবার রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে বিয়ের খবরে এলাকার লোকজন রাসেলদের বাড়িতে ভিড় করছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমিক দৃষ্টিহীন মো: রাসেল উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের বাসিন্দা। অন্য দিকে সুমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বাসিন্দা।
রাসেলের বড় ভাই জামসেদ জানান, এ বিষয়ে তারা আগে কিছুই জানতেন না। গত বুধবার হঠাৎ সুমি তাদের বাড়ি এসে হাজির হন। রাসেল দৃষ্টিহীন, তার সংসার চালানোর সক্ষমতা নেই।
মুঠোফোনের প্রেমে নিয়তির পরিহাস
দুই সন্তানের জননী গার্মেন্ট কন্যা রেবা আক্তার সুমির (২৬)। মোবাইলে মো: রাসেল (২৮) নামে এক যুবকের সাথে হয় প্রেম। একপর্যায়ে সুমি প্রেমিকের টানে হাজির হন...



