জামালপুরের দেওয়ানগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আমিনুল ইসলাম তোতা (২১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

আমিনুল উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সবুজপুর গ্রামের স্বাধীন শেখের ছেলে।

জানা গেছে, রোববার দুপুরে আমিনুল ইসলাম ইস্রাফিল (১৭) ও কাউছার (১২) নামে দু’জনকে সাথে নিয়ে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান। এর একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হন আমিনুল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস ও জামালপুর থেকে আগত ডুবুরি দল বেলা সাড়ে ৩টার দিকে তার লাশ উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার দারোগা মো: আ: কুদ্দুস নয়া দিগন্তকে জানান, খবর পেয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নেয়া হয়েছে।