পটুয়াখলীতে ছেলের হাতে মা খুন হয়েছেন। এ ঘটনায় ছেলের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন বাবা।
রোববার (৩ সেপ্টম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বদরপুর গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রাবেয়া বেগম (৫২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ঘটনার দিন মা রাবেয়া ও বোন মাহমুদা আক্তার মনিকা সকালের খাবার খেতে বলে। এ সময় ছেলে মো: সালাউদ্দিন তার বোন মনিকাকে ধাওয়া করে ঘর থেকে তাড়িয়ে দেয়। এরপর মা আবার ছেলেকে ভাত খেতে বললে খাওয়া না খাওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে সালাউদ্দিন কাছে থাকা তালগাছের মুগুর দিয়ে মা রাবেয়া বেগমের মাথায় একাধিক আঘাত করে। এতে মাথা ফেটে মাটিতে লুটে পরে ঘটনাস্থলে মা নিহত হন।
স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টার দিকে ঘাতক সালাউদ্দিনকে আটক করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় রাবেয়া বেগমের স্বামী মো: মোয়াজ্জেম হাওলাদার তার ছেলে সালাউদ্দিনকে আসামি করে সদর থানায় একটি এজাহার করেছেন বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: আসাদুর রহমান নিশ্চিত করেছেন।



