ফরিদপুরের সালথা প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন (২০২৩-২৪) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ফের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সেলিম মোল্লা ও সাধারণ সম্পাদক হয়েছেন নুরুল ইসলাম নাহিদ। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে স্থানীয় দৈনিক বাঙালি সময় পত্রিকার সম্পাদক সেলিম মোল্লা আর সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি নুরুল ইসলাম নাহিদ নির্বাচিত হয়েছেন। অন্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে মনির মোল্লা নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি পদে হারুন-অর-রশীদ, রেজাউল করিম, সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম, দফতর সম্পাদক জাকির হোসেন, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে পারভেজ মিয়া বিজয়ী হন। এ নির্বাচনে অর্থ সম্পাদক পদে সাইফুল ইসলাম মারুফ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে মোহাম্মদ সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে লাভলু মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে এমকিউ হোসাইন বুলবুল, আরিফুল ইসলাম ও মোশারেফ হোসেন নির্বাচিত হন।