তরুণ ছাত্রসমাজের মেধা, মনন ও আত্মগঠনের সংগঠন অগ্রগ্রাহীর এক যুগ পূর্তি উৎসব গত শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটনের একটি হলরুমে উদযাপিত হয়েছে।
অগ্রগ্রাহীর সভাপতি আছরার হামিদের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু বকর সামিতের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, চট্টগ্রাম মডেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হামিদ সিদ্দিকী, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা: মাহমুদুর রহমান, আইআইইউসির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক যাহেদ রহমান, চুনতী ডট কম সমন্বয়ক কাজী আরিফুল ইসলাম, প্রিয় সাতকানিয়া-লোহাগাড়া সম্পাদক আরফাত হোসাইন বিপ্লব, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিনসহ চুনতীর বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ।
অতিথিরা তাদের বক্তব্যে জাতি গঠনের জন্য ছাত্রদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার দায়িত্ব সঠিকভাবে পালন করে সুখী, সমৃদ্ধ ও আদর্শ সমাজ বিনির্মাণ করতে অগ্রগ্রাহীর ভূমিকা আরো বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেন।
উৎসবে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজে চান্সপ্রাপ্ত, সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসার এবং এসএসসি, এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত অগ্রগ্রাহীর সদস্যদের সংবর্ধিত করা হয়।
অগ্রগ্রাহীর যুগপূর্তি উৎসব
মেধার সাথে নৈতিকতার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ
তরুণ ছাত্রসমাজের মেধা, মনন ও আত্মগঠনের সংগঠন অগ্রগ্রাহীর এক যুগ পূর্তি উৎসব গত শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটনের একটি হলরুমে উদযাপিত হয়েছে। অগ্রগ্রাহীর সভাপতি আছরার হামিদের সভাপতিত্বে...



