জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে চাচাত দুই ভাই এবং সদরে অন্য আরেক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো তালুকপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে মাহিন হাসান (১০), খোকা মিয়ার ছেলে সাইয়ুম হোসেন (৮), ও জামালপুর সদর উপজেলাট নরুন্দির নলকুড়ি গ্রামে আরাফাত (১০)।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় একটি পুকুরে দুপুরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিকেল ৫টার দিকে তাদের লাশ পানিতে ভেসে উঠে। শিশু মাহিন হাসান ও সাইয়ুম হোসেন তারা পরস্পরের চাচাত ভাই।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল রানা শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



