গত ৩৬ দিনে জামালপুর জেলার সাত উপজেলা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ ৩০টি গায়েবি মামলা দায়ের করেছে বলে জানা গেছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন বলেন, বিভিন্ন সময়ে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেয়া হয়েছে। কিন্তু বর্তমান পুলিশ সুপার যোগদান করার মাত্র এক দিন পরই হঠাৎ ১২ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দেয়া হয় গায়েবি মামলা। তিনি দুঃখ করে বলেন, গত এক মাসেই জেলায় ৩০টিরও বেশি মামলা হয়েছে। প্রত্যেকটি মামলার ধরন একই বলে জানান।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান বলেন, ৩০ আগস্টের মামলায় আমাকে আসামি করা হয়েছে। ওই দিন আমি ঢাকায় ছিলাম। তার পরও আমাকে মামলায় আসামি করা হয়েছে। গত এক মাসে সদর উপজেলায় ছয়টি মিথ্যা মামলা করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, পুলিশ আমার নির্বাচনী এলাকা (জামালপুর-২) ইসলামপুরের ২ শতাধিক নেতাকর্মীদর তালিকা করে একের পর এক গ্রেফতার করে একের পর এক মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে।
জামালপুর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ৩০ মামলা
গত ৩৬ দিনে জামালপুর জেলার সাত উপজেলা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ ৩০টি গায়েবি মামলা দায়ের করেছে বলে জানা গেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয়...



