১৯ দিনব্যাপী চুনতী সিরাতুন্নবী সা: মাহফিলের প্রবক্তা হজরত মাওলানা হাফেজ আহমদ (রহ:)-এর ৪১তম ইসালে সওয়াব মাহফিল কাল শনিবার চুনতীর ঐতিহাসিক সিরাত ময়দানে অনুষ্ঠিত হবে। এতে সাবেক চসিক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা: মাহমুদুর রহমান, অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক, অধ্যক্ষ মাওলানা ওয়াহিদ আহমদ, অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, মাওলানা ছলাহ উদ্দিন বেলালসহ বিদগ্ধ ওলামায়ে কেরাম আলোচনা করার কথা রয়েছে। মাহফিলে ধর্মপ্রাণ তৌহিদি জনতাকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন মাহফিলের উদ্যোক্তা ও ব্যবস্থাপক, মরহুম শাহ সাহেবের ঘনিষ্ঠ সহচর, হজরত মাওলানা অধ্যক্ষ কাজী নাছির উদ্দীন ও মোতাওয়াল্লি কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ।



