নারায়ণগঞ্জের বন্দরের আমিন এলাকায় একটি ডোবায় ডুবে সামির ও তিশা নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে স্থানীয়দের দেয়া খবরে নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশ দু’জনের লাশ উদ্ধার করেছে।
নিহত দুই ভাই-বোন বন্দরের আমিন এলাকায় অটো-রিকশাচালক কামালের সন্তান।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে খেলার কথা বলে এরা বাসা হতে বেরিয়ে নিঁখোজ হয়। পরে শুক্রবার ভোরে মহিউদ্দিন ডগ ইয়াড-এর দক্ষিণ পাশে সিটি কর্পোরেশনের লেক তৈরি করার জন্য বেকুদিয়া মাটি তোলায় সৃষ্ট ডোবায় জমে থাকা পানিতে ডুবে এরা মারা যায়।
এ ব্যপারে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুবকর সিদ্দিক নয়া দিগন্তকে জানান, সিটি কর্পোরেশনের ভেক্যু দিয়ে রাস্তার পাড়ে মাটি তোলায় সৃষ্ট গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে শিশু দুটি মারা যায়।
তিনি আরো জানান, লাশের সুরতহাল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।



