বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুরের ইসলামপুর উপজেলা শাখার কমিটির অনুমোদন দিয়েছে জামালপুর জেলা আওয়ামী যুবলীগ।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) জেলা আওয়ামী লীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ মো: হারুনুর রশিদকে সভাপতি ও মো: মোহন মিয়াকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী যুবলীগের আংশিক নতুন কমিটির অনুমোদন দিয়েছেন।
জানা যায়, গত ৮ জুলাই ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী যুবলীগ ইসলামপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের দুই মাসের মাথায় ৭ সেপ্টেম্বর আওয়ামী যুবলীগ ইসলামপুর উপজেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।



