কুমিল্লার দেবিদ্বার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে গতিশীল করার জন্য সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী তিন বছরের জন্য (২০২৩-২৬) ৫৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে অথেনটিক ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আনিসুর রহমানকে (রাসেল) সভাপতি, আর্নেস্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের সিইও ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক ও হাসান ইমাম ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিন্যরা হলেন- সহসভাপতি সারোয়ার ই আলম, আবু সায়েম, আজিজুর রহমান, অসিউদ্দিন মুন্সী, শরীফুর রহমান, সাইফুল মোল্লা, আজহারুল ইসলাম ও ফয়সাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, আলাউদ্দীন ফকির, শাহজামান মুন্সী, নাজমুল আলম, শরিফুল ইসলাম, জামশেদ আলম, আইয়ুব আলী, ছালাউদ্দিন ভূঁইয়া, অর্থ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া ও দফতর সম্পাদক রুহুল আমিন মোল্লা।



