ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বড় ভাই। গত রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করে বড় ভাই আবুল হোসেনের (৭২) মৃত্যু হয়। আবুল হোসেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের চর নিকলা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
রোববার সকাল ৯টার দিকে বড় ভাই আবুল হোসেনকে হাসপাতালে দেখতে ও নিজেকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে রাজধানীর গুলশান-২ এলাকায় স্ট্রোক করে তার ছোট ভাই নূরুল আমিনের (৫৮) মৃত্যু হয়। পরে স্বজনরা তার ছোট ভাইয়ের মৃত্যুর খবর জানালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও স্ট্রোক করে মারা যান।