চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বালুর স্তূপে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। মৃতের নাম মাওয়া জিন্নাত মায়া (১৩)। পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত সোমবার দিবাগত রাত ১টায় ঢাকা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, উপজেলার গুনগুনিয়া বেতাগীতে নানার বাড়িতে বেড়াতে এসেছিল মাওয়া। কর্ণফুলী নদীর পাড়ে ড্রেজিং করা পাহাড় সমান জমানো বালুর স্তূপের দিকে যায় মাওয়া। অপরিকল্পিতভাবে রাখা বালুর স্তূপের ওপরে উঠলে বিদ্যুতায়িত হয়ে সে ছিটকে দূরে পড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রীর মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বালুর স্তূপে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। মৃতের নাম মাওয়া জিন্নাত মায়া (১৩)। পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত...



