মানিকগঞ্জের সিংগাইরে গ্রীষ্মকালীন খেলাকে কেন্দ্র করে জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মারধরের শিকার হয়েছেন সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে। এ ঘটনার প্রতিবাদে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, সোমবার বিকেলে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গ্রীষ্মকালীন কাবাডি ও হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে ওই স্কুলের শিক্ষার্থী নাদিমের নেতৃত্বে ১০-১২ জন তাদের স্কুলের শিক্ষার্থী মুশফিকুর রহমান কাইয়ুমসহ আরো কয়েকজনকে বেধড়ক মারধর করে। তাদের রক্ষা করতে এগিয়ে গেলে শিক্ষক মনিরুজ্জামান ও আব্দুস সালামও মারধরের শিকার হন। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে আমরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাই।
জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধেশ্যাম সাহা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষেধ করা সত্ত্বেও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান ও সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রাম হোসাইনের কথায় আমি আমার শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য পাঠাই। সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরাজিত হওয়ায় আমাদের শিক্ষার্থীদের বেধরক মারধর করে। এতে দুই শিক্ষকসহ ৪-৫ জন আহত হন।
সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রাম হোসাইন বলেন, জয়মন্টপ স্কুলের সাথে আমাদের স্কুলের শিক্ষার্থীদের কাবাডি ও হ্যান্ডবল খেলা ছিল। খেলা শেষে স্কুল ক্যাম্পাসের বাইরে মারধরের ঘটনা ঘটলেও কে বা কারা করেছে তাদের পরিচয় পাওয়া যায়নি।
মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান বলেন, আমি পারিবারিক দুর্ঘটনার কারণে খেলায় উপস্থিত থাকতে পারিনি। জেলায় খেলা নিয়ে চাপের কারণে সেখানে পৌঁছা সম্ভব হয়নি। মারধরের ঘটনা শুনেছি।
সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।
শিক্ষক-শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিংগাইরে সড়ক অবরোধ
মানিকগঞ্জের সিংগাইরে গ্রীষ্মকালীন খেলাকে কেন্দ্র করে জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মারধরের শিকার হয়েছেন সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে। এ ঘটনার প্রতিবাদে...



