কুষ্টিয়ার মিরপুরেব স্যালো ইঞ্জিনচালিত অবৈধ স্টিয়ারিং গাড়ির ধাক্কায় সাজেদা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের ইশালমারী বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাজেদা খাতুন মল্লিকপুর গ্রামের আইয়ুব আলীর স্ত্রী।
স্থানীয় কুর্শা ইউনিয়ন পরিষদের সদস্য মো: শাহবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ইউপি সদস্য শাহবুল হোসেন বলেন, সকালে সাজেদা খাতুন নামে ওই নারী মায়ের বাড়ি থেকে ফেরার পথে স্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়।
স্থানীয় মাঝিহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।



