দিনাজপুরের নবাবগঞ্জে সিএনজি ও ব্যাটারিচালিত অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষে আবুল বাশার (৬১) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নবাবগঞ্জ-পীরগঞ্জ ভাউজির মোড় নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার কাচঁদহ গ্রামের মরহুম গোলাম রসূলের ছেলে। আহতরা হলেন পীরগঞ্জের অটো চালক মোহাম্মদ বকুল মিয়া (৫৩), তর্পন ঘাটের কল্লোল রায় (৪৮), খাইরুল ইসলাম (২০) ও শ্যাম কুমার।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কাঁচদহ থেকে একটি ব্যাটারি চালিত অটোচার্জার নবাবগঞ্জে আসছিলেন এ সময় উপজেলার ভাউজির মোড় নামকস্থানে পৌঁছালে সিএনজি ও ব্যাটারিচালিত অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে আবুল বাশারের অবস্থার অবনতি হলে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসাপাতালে হস্তান্তর করার সময় আবুল বাশারের মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাওহীদুল ইসলাম তৌহিদ।