কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনা এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের ঢেকিয়া খেলার মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ উপজেলার ধূলজু্রী গ্রামের মো: মইছ উদ্দিন (৮১)।
জানা যায়, একটি যাত্রীবাহী অটোরিকশায় এক বৃদ্ধকে পেছন থেকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন সেখান থেকে উদ্ধার করে তাকে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।



