জামালপুরের ইসলামপুর উপজেলার ইসলামপুর-মাহমুদপুর সড়কের আলাই ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে শুরু হয়েছে উত্তর পচাবহলা জিপিএস সংযোগ সড়ক।
কিন্তু সড়কটি পাড় দিয়ে বয়ে চলছে আলাই নদী। আলাই নদীর তীব্র ভাঙেন কয়েকশ মানুষের ঘরবাড়িসহ (জিপিএস) সড়কটি অধিকাংশ নদী গর্ভে বিলীন হয়েছে।
ফলে এ অঞ্চলের মানুষদের এখন বাড়ির আঙ্গিনা এবং আনাকোনা দিয়ে চলাচল করতে হচ্ছে।
আর এই সড়কেরই উত্তর পচাবহলা নামস্থানে অপরিকল্পিতভাবে নির্মাণ করা হচ্ছে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ। যা এলাকাবাসীর মধ্যে একটি হাস্যরসের পরিণত হয়েছে।
স্থানীয় কলেজ ছাত্র লিটন মিয়া বলেন, আমাদের দরকার রাস্তা। রাস্তার জন্য আমরা চলাচল করতে পাচ্ছি না। অথচ দেখেন নির্মাণ করা হচ্ছে কোটি টাকার ব্রিজ। যেখানে ব্রিজের প্রয়োজন সেখানে না দিয়ে শুকনো খালে ব্রিজ করা হচ্ছে।
মুসলিম উদ্দিন সরকার বলেন, আগে নদী ভাঙন থেকে রাস্তা ও ঘরবাড়ি রক্ষা করা প্রয়োজন। আর কোটি কোটি টাকা দিয়ে যে ব্রিজ করা হচ্ছে এর কোনো দরকার নেই। এক-দুই লাখ টাকার মাটি কিংবা ছোটখাটো একটি কার্ভাট হলেও চলত।
ইসলামপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) উত্তর পচাবহলা জিপিএস-সংযোগ সড়কে এই ব্রিজটি নির্মাণ করছেন।
এমএইচএম এলইএফটি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান তিন কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ব্রিজটির নির্মাণ কাজ পেয়েছেন।
এলাকাবাসী জানান, যে খালটি পারাপারের জন্য ব্রিজটি নির্মাণ করা হচ্ছে সেটি মুখ ইতোমধ্যে মাটি পড়ে ভরাট হয়ে গেছে।
এছাড়া ব্রিজটির যে কারণে গুরুত্বপুর্ণ সেই সড়কটির কিন্তু অধিকাংশই ইতোমধ্যে আলাই নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
এলাকাবাসীর জোড় দাবি ব্রিজটি নির্মাণের আগে নদী ভাঙন রোধ কারসহ যেন দ্রুতম সময়ের মধ্যে সড়কটিও নির্মাণ করা হয়।
ইসলামপুর উপজেলা প্রকৌশলী আমিনুল হক জানান, সড়কটি জামালপুর জেলা উন্নয়ন প্রকল্পের তালিকায় অন্তরভুক্ত আছে।
তবে আলাই নদীর ভাঙন থেকে সড়কটি রক্ষার কোনো ব্যবস্থা এলজিইডির নেই বলে জানান এই কর্মকর্তা।



